ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলে সাড়ে ১৬ কেজি সোনার বারসহ আটক ২

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৩, ১৭ নভেম্বর ২০২২
বেনাপোলে সাড়ে ১৬ কেজি সোনার বারসহ আটক ২
আটকরা। ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের বেনাপোলে ভারতে পাচারের সময় ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২টি সোনার বার জব্দ করেছে বিজিবি সদস্যরা। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। 

বুধবার রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। জব্দকৃত সোনার মূল্য ১৫ কোটি ৬৫ লাখ টাকা।

আটকরা হলেন- কুমিল্লার দাউদকান্দি এলাকার মনু মিয়ার ছেলে ওমর ফারুক ও চাঁদপুর জেলার মতলেব উওর থানার কালিপুর বাজার এলাকায় বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার।

Advertisement

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারতে সোনার চাহিদা বেশি থাকায় সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা চালায় চোরাকারবারিরা। এ সময় বেনাপোল হাইওয়ের আমড়াখালি চেকপোস্টে সন্দেহভাজন একটি পিকআপের গতিরোধ করা হয়।

পরে পিকআপ তল্লাশি করে ১৬ কেজি ৫১২ গ্রাম ওজনের ১১২ সোনার বার উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!