[ দেশজুড়ে ]
হিলিতে ২৪টি সোনার বারসহ আটক ৫
উদ্ধারকৃত সোনার বার- ছবি: ডেইলি বাংলাদেশ
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ২৪টি সোনার বারসহ পাঁচ পাচারকারীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দার সদস্যরা। এগুলোর মোট ওজন দুই কেজি ৪০০ গ্রাম এবং আনুমানিক মূল্য এক কোটি টাকারও বেশি।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার সদরের বাসুদেবপুর গ্রামের নিমাই শাহর ছেলে মনোরঞ্জন দাশ, মানিকগঞ্জ জেলা সদরের শামসুল হকের ছেলে মনিরুল ইসলাম, মানিকগঞ্জ জেলার ঘিওরের নয়াচর গ্রামের মিনহাজ উদ্দিনরর ছেলে ফরহাদ হোসেন, ঘিওরের রামদিয়ানালি গ্রামের মোতালেব মোল্লার ছেলে জসিম উদ্দিন মোল্লা এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের লোকিহার পাড়া গ্রামের আজগর আলীর ছেলে মতিয়ার রহমান।
হিলি শুল্ক গোয়েন্দা কর্মকর্তা শোয়েব রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৪টি সোনার বারসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে দিনাজপুরের হাকিমপুর থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!