ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোনার বারসহ যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৬, ১৬ অক্টোবর ২০২২
সোনার বারসহ যুবক আটক
সোনার বারসহ আটক যুবক

সাতক্ষীরায় চারটি সোনার বারসহ শামীমুল ইসলাম নামে ৪০ বছর বয়সী এক যুবককে আটক করেছে বিজিবি।

রোববার দুপুরে সদর উপজেলার বিনেরপোতা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শামীমুল জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের গ্যাড়াখালি গ্রামের সাজেদুল ইসলামের ছেলে।

৩৩ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিনেরপোতা এলাকা থেকে একটি ডিসকভার মোটরসাইকলেসহ শামীমুলকে আটক করা হয়। এ সময় তার কোমরে কাপড়ের প্যাকেটে লুকিয়ে রাখা চারটি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৫০৬ গ্রাম।

Advertisement

মেজর রেজা আরো জানান, উদ্ধার করা সোনার বারের দাম প্রায় ৪৪ লাখ টাকা। এসব সোনার বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এছাড়া শামীমুলকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!