ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্তে যাত্রীর পেটে মিলল সোনার বার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৩, ১১ অক্টোবর ২০২২
সীমান্তে যাত্রীর পেটে মিলল সোনার বার
আটক ইমাম হোসেন জীবন -ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪ পিস সোনার বারসহ ইমাম হোসেন জীবন (২৪) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছেন বেনাপোল শুল্ক গোয়েন্দার সদস্যরা।

মঙ্গলবার সকালে বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জীবন শরীয়তপুর জেলার পালং থানার চাতানিকান্দি গ্রামের আব্দুল হালিম মুন্সির ছেলে। 

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি, এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী সোনার একটি চালান নিয়ে ভারতে প্রবেশ করবে। এমন সংবাদে বেনাপোল ইমিগ্রেশনের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে সন্দেহভাজন ওই যাত্রীকে আটক করে জেরাপূর্বক তল্লাশি করা হয়। পরে তার পেট থেকে ৪ পিস সোনার বার উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!