ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলে বিদেশি অস্ত্র-গুলিসহ যুবক আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১১:১২, ১৭ অক্টোবর ২০২২
বেনাপোলে বিদেশি অস্ত্র-গুলিসহ যুবক আটক
আটক যুবক

যশোরের বেনাপোলে বিদেশি অস্ত্র-গুলিসহ জহিরুল বিশ্বাস নামে ৩০ বছর বয়সী এক যুবককে আটক করেছে বিজিবি।

রোববার রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জহিরুল একই এলাকার হাসান আলী বিশ্বাসের ছেলে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে জহিরুলকে আটক করেন বিজিবি সদস্যরা। পরে তার দেহ তল্লাশি চালিয়ে কোমরে লুকিয়ে রাখা একটি বিদেশি নাইন এম এম পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

Advertisement

বিজিবির এ কর্মকর্তা আরো জানান, জাহিদুলকে অস্ত্র আইনে মামলা দিয়ে সোমবার সকালে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। তিনি অবৈধ অস্ত্র ব্যবসায়ী বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!