মঙ্গলবার ভোরে ঐ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোহাম্মদ শাকের একই ক্যাম্পের হোসেন আহমেদের ছেলে।
১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ হাসান বারী নূর জানান, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং ক্যাম্পে অভিযান চালিয়ে ডি/৩-ব্লক থেকে রোহিঙ্গা সন্ত্রাসী শাকেরকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে মাটির গর্ত থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো জানান, আটককৃত মোহাম্মদ শাকের রোহিঙ্গা সন্ত্রাসী ইসলাম গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।