ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবি, ৩০ রোহিঙ্গা উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৪, ৪ অক্টোবর ২০২২
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবি, ৩০ রোহিঙ্গা উদ্ধার 
ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফ থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়া এলাকার উপকূলবর্তী গভীর সাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে দুই নারী এবং ২৮ জন পুরুষ রয়েছেন।

কোস্ট গার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সকালে জেলেরা টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়ায় সাগর থেকে সাঁতরে কিছু রোহিঙ্গাকে উপকূলে আসতে দেখে স্থানীয়রা কোস্ট গার্ডকে খবর দেন। পরে কোস্ট গার্ড সদস্যরা ঐ রোহিঙ্গাদের উদ্ধার করেন।

Advertisement

তিনি আরো বলেন, উদ্ধারকৃত রোহিঙ্গারা জানিয়েছেন যে, মালয়েশিয়া যাওয়ার পথে গভীর সাগরে রোহিঙ্গাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এতে রোহিঙ্গারা সাগরে ভাসতে থাকেন। পরে সাঁতরিয়ে অনেকে তীরে আসেন। এখনো অনেকে সাগরে ভাসছেন। ট্রলারে কতজন রোহিঙ্গা ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!