[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ যুবক আটক
অস্ত্র-গুলিসহ আটককৃত যুবক- ছবি: ডেইলি বাংলাদেশ
লক্ষ্মীপুরে দেশীয় তৈরি এলজি ও গুলিসহ ওসমান গণি পিয়াস নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে লক্ষ্মীপুর পৌর শহরের মেঘনা রোড থেকে তাকে আটক করা হয়। পিয়াস সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার নবীনগর গ্রামের নুর নবীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর পৌর শহরের মেঘনা রোড এলাকায় অভিযান চালিয়ে পিয়াসকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি এলজি এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
.png)
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ জানান, আটককৃত পিয়াস লক্ষ্মীপুর পৌর শহরে অস্ত্রটি বিক্রি করতে এসেছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!