অস্ত্র-গুলিসহ ১৬ মামলার আসামি গ্রেফতার
নওগাঁর মহাদেবপুরে অস্ত্র ও গুলিসহ ১৬ মামলার আসামি আতাউর রহমান ওরফে শান্ত নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার রাত ১টার দিকে উপজেলার চেরাগপুর ইউপির আজিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক আতাউর রহমান উপজেলার চেরাগপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।
রোববার সকালে র্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
আরো পড়ুন >>> ধর্ষিতার বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের পর্নোগ্রাফি আইনে মামলা
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আতাউর রহমানকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটারগান ও ১টি গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে জেলার মহাদেবপুর, পত্নীতলা, ধামুইরহাট, বদলগাছী ও নওগাঁ সদর থানায় ৫টি ডাকাতি, ১টি হত্যা, মাদক, চুরি ও ছিনতাইসহ ১৬ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মহাদেবপুর থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।
আতাউর রহমান অস্ত্রের মুখে ভয়-ভীতি প্রদর্শন করে বিভিন্ন স্থানে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ করতেন। এরপর তিনি ঢাকাসহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যেতেন। আবার কিছুদিন পর এলাকায় ফিরে এসে একই ধরনের অপরাধ করতেন।