শনিবার র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় প্রতিদিন অসংখ্য পথচারী তথা সাধারণ মানুষ অজ্ঞান পার্টি ও ছিনতাইকারী চক্রের কবলে পড়ে সর্বস্ব হারায়। অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ভুক্তভোগীদের বেশিরভাগই আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হন না। ফলে এ ধরনের চক্রের তৎপরতা প্রতিনিয়ত বাড়ছে। অজ্ঞান পার্টি ও ছিনতাইকারী চক্রের সদস্যদের প্রায় সবাই মাদকাসক্ত।
.png)
ভুক্তভোগীদের বিষয়টি মাথায় রেখেই শনিবার রাতে রাজধানীর একাধিক স্পটে অভিযান চালায় র্যাব-৩। অভিযানে গ্রেফতার করা হয় অজ্ঞান পার্টি ও ছিনতাইকারী চক্রের প্রায় অর্ধশতাধিক সদস্য।
প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় না জানালেও এ বিষয়ে রোববার (২১ আগস্ট) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।