ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে অস্ত্র-গুলিসহ যুবক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০১, ১২ সেপ্টেম্বর ২০২২
টেকনাফে অস্ত্র-গুলিসহ যুবক আটক
অস্ত্র-গুলিসহ আটককৃত যুবক- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার ভোরে টেকনাফ উপজেলার গোদার বিল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাহাঙ্গীর আলম টেকনাফ সদরের গোদার বিল এলাকার রশিদ আহমদের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান। তিনি জানান, সোমবার ভোরে সদর ইউনিয়নের গোদার বিল এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। এ সময় তার কাছ থাকা একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!