বুধবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর চন্দ্রিমা থানার খড়খড়ী বাজারের পাশে নারিকেলবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিউল একই এলাকার আজিজুল হকের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে র্যাব-৫ এর মিডিয়া সেল। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চালিয়ে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন নারকেলবাড়ী এলাকা থেকে মো. রবিউল ইসলামকে ৩৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
.png)