ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে দুস্থ-শীতার্তদের শীতবস্ত্র উপহার দিলো র‌্যাব

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৩, ১৮ জানুয়ারি ২০২৩
রাজশাহীতে দুস্থ-শীতার্তদের শীতবস্ত্র উপহার দিলো র‌্যাব
ছবি: ডেইলি বাংলাদেশ

উত্তরে চলছে শৈত্য প্রবাহ। হাড় কাঁপানো শীতে অনেকটায় কাতর রাজশাহী অঞ্চলের শীর্তাত মানুষরা। এই শীতে নিদারুণ কষ্টে অনেকেই মানবেতর জীবন যাপন করছে। এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে রাজশাহীর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রাজশাহী র‌্যাব-৫ এর তত্তাবধায়নে বুধবার সকাল ১০টায় রাজশাহী জেলার চারঘাটের শলুয়া ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন র‌্যাব-৫ অধিনায়ক (সিইও) লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার। আশ্রয়ণ প্রকল্পের ৫০০ জন শীর্তাতদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, র‌্যাব-৫ উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ, সদর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি সঞ্জয় কুমার সরকার। এর উপস্থিতিতে ৫০০ জন দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

Advertisement

প্রসঙ্গত, র‌্যাব বাহিনী প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে নিয়মিত জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক,ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ  মাদকসেবী গ্রেফতার এবং বিভিন্ন আর্থ সামাজিক কাজে বিশেষ অবদান রেখে আসছে। 

এর পাশাপাশি র‌্যাবের মানবিক কাজের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক দুযোর্গের সময় ত্রাণ বিতরণ, করোনাকালীন সময়ে গরিব ও দুস্থদের মধ্যে খাবার, শিক্ষা ও চিকিৎসা সহায়াতাসহ এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করে আসছে র‌্যাব।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!