ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় ৪৫১০ মেট্রিক টন ধান-চাল উদ্ধার 

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ১৮ জানুয়ারি ২০২৩
বগুড়ায় ৪৫১০ মেট্রিক টন ধান-চাল উদ্ধার 
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শেরপুর উপজেলায় একটি গুদাম থেকে অবৈধভাবে মজুত করা চার হাজার ৫১০ মেট্রিক টন ধান-চাল উদ্ধার করেছে খাদ্য অধিদফতর।

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার গাড়ীদহ এলাকায় শিনু এগ্রো ইন্ডাস্ট্রির গুদামে এ অভিযান চালায় খাদ্য অধিদফতরের বগুড়া কার্যালয়।

জানা যায়, গুদাম ভাড়া নিয়ে শিনু এগ্রো ইন্ডাস্ট্রি অবৈধভাবে ধান-চালের মজুত করে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে খাদ্য অধিদফতরের বগুড়া কার্যালয়। অভিযানে দুই হাজার ৫৮১ মেট্রিক টন ধান এবং এক হাজার ৯২৯ মেট্রিক টন চালের অবৈধ মজুত পাওয়া যায়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন বলেন, অবৈধ ধান-চাল মজুত করার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!