ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুরগি বিক্রির মাইকিংয়ে গিয়ে গৃহবধূর সর্বনাশ করল যুবক

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:০১, ১৮ জানুয়ারি ২০২৩
মুরগি বিক্রির মাইকিংয়ে গিয়ে গৃহবধূর সর্বনাশ করল যুবক
প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলায় মুরগি বিক্রির মাইকিং করতে গিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এমরান আলী নামে এক যুবকের বিরুদ্ধে। এ অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

বুধবার সকালে ঐ গৃহবধূর স্বামীর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত এমরান উপজেলার বড় জিনোইর গ্রামের নুর ইসলামের ছেলে। 

জানা যায়, সোমবার সকালে ঐ গৃহবধূর স্বামী ডাক্তার দেখানোর জন্য আদমদীঘি বাজারে যান। এ সময় কম দামে মুরগি বিক্রি করবেন বলে ঐ এলাকায় মাইকিং করছিলেন এমরান আলী। দুপুরে ঐ গৃহবধূর বাড়িতে ঢুকে তার কাছে খাবারের পানি চান এমরান। টিউবওয়েলে পানি নিতে গেলে এমরান ঐ গৃহবধূকে পেছন থেকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। এ ঘটনার পরদিন গৃহবধূর স্বামী বাদী হয়ে এমরানের বিরুদ্ধে থানায় মামলা করেন।

Advertisement

ঐ মামলার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে এরমানকে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করে পুলিশ।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, গ্রেফতারকৃত যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!