[ দেশজুড়ে ]
হাতিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে ১২০ ইয়াবাসহ শাহিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ১টায় হাতিয়ার আফাজিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী শাহিন (২৩) চরইশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।
হাতিয়া থানার ওসি আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় আফাজিয়া বাজার থেকে শাহিনকে আটক করে। এ সময় তার নিকট থেকে পুলিশ সদস্যরা ১২০ পিস ইয়াবা জব্দ করেন। তার বিরুদ্ধে হাতিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!