ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় গাঁজা-স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ৭ জানুয়ারি ২০২৩
আখাউড়ায় গাঁজা-স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্কাফ সিরাপ ও গাঁজাসহ আশাদুল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা ও ২৪০ পিচ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

আটক আশাদুল মিয়া উপজেলার উত্তর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে।

শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় আখাউড়া থানা পুলিশ।

Advertisement

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মাদকের একটি চালান আনোয়ারপুর গ্রাম থেকে অন্য জায়গায় যাবে। খবর পেয়ে পুলিশ শনিবার ভোরে ওই গ্রামে তার বাড়িতে অভিযান চালায়। পুলিশ আসার খবর পেয়ে মাদক ব্যবসায়ী আশাদুল স্কাফ সিরাপ ও গাঁজা নিজ বাড়িসংলগ্ন একটি বাঁশঝাড়ে গর্ত করে লুকিয়ে রাখেন। একপর্যায়ে ওই জায়গা থেকে গাঁজা ও স্কাফ সিরাপ উদ্ধার করে তাকে হাতেনাতে আটক করা হয়।

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!