[ দেশজুড়ে ]
আখাউড়ায় কিশোরের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৩ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করেছ পুলিশ। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
বুধবার রাতে আখাউড়া রেলস্টেশন জামে মসজিদ এলাকার মুর্শেদ মিয়ার দোকানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিল শেষে বুধবার রাতে মুর্শিদ মিয়ার দোকানের সামনে কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন লোকজন। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, শীতসহ অন্যান্য রোগের কারণে ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!