[ দেশজুড়ে ]
ভাড়া বাসায় ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভাড়া বাসায় শাহাদাত নামে ২৩ বছর বয়সী এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে শহরের নিউ মডেল টাউন এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহাদাত উপজেলার উচিৎপুরা ইউনিয়নের আলীসাদী কান্দাপাড়া গ্রামের সাফি মাজির ছেলে।
স্থানীয়রা জানায়, শহরের নিউ মডেল টাউন এলাকার আবু কালামের বাড়িতে ভাড়া থাকতেন শাহাদাত। বুধবার রাতের কোনো এক সময় ঘরের আড়ার সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। দুপুরে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভাঙেন পরিবারের লোকজন। পরে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন তারা।
.png)
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!