ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের ধাক্কায় নানি-নাতনির পর মেয়ের জামাইয়ের মৃত্যু 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৯, ১৯ জানুয়ারি ২০২৩
ট্রাকের ধাক্কায় নানি-নাতনির পর মেয়ের জামাইয়ের মৃত্যু 
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নানি-নাতনির পর গুরুতর আহত মোটরসাইকেল চালক বাবুল চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। 

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গাজীপুর ইউপির বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার গাজীপুর ইউপির বদনীভাঙ্গা গ্রামের মজমের চালা এলাকার আব্দুস ছোবহানের স্ত্রী বাছিরন ও উপজেলার মাওনা ইউপির শিরিশগুড়ি গ্রামে বাবুল মিয়ার মেয়ে নুসরাত। সম্পর্কে তারা নানি-নাতনি। 

Advertisement

অপরদিকে দূর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক বাবুল মিয়া চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত বাবুল মিয়া সম্পর্কে বাছিরনের মেয়ের জামাই।  

জানা যায়, বিকেলে নিহত বাছিরন তার আত্নীয়ের বাড়ি থেকে নাতনি নুসরাতকে সঙ্গে করে মেয়ের জামাই বাবুলের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বদনীভাঙ্গা চুক্কাবাড়ি এলাকায় লাকড়ি বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সড়কেই ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান বাছিরন পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় নাতনি নুসরাত। গুরুতর আহত মেয়ের জামাই বাবুল চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। 

মাওনা পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো. মিন্টু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল হতে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!