ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছোট্ট মেয়ের সামনেই মাকে শেষ করে দিলেন বাবা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৬, ১৯ জানুয়ারি ২০২৩
ছোট্ট মেয়ের সামনেই মাকে শেষ করে দিলেন বাবা
ফাইল ছবি

এক যুগ আগে আব্দুল লতিফ কাজীর সঙ্গে বিয়ে হয় বিউটির। তাদের সংসারে ১১ বছরের একটি মেয়ে ও চার বছরের বিউটির ছেলে আছে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে চলছিল পারিবারিক কলহ। এরই জেরে মধ্যরাতে মেয়ের সামনে মা বিউটিকে কুপিয়ে হত‌্যা করে পালিয়ে যান লতিফ। 

ঘটনাটি ঘটেছে বুধবার রাত পৌনে ২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বানিবহের বার্থায়। 

বিউটির মামাতো ভাই শাহিন মন্ডল জানান, ১২ বছর আগে আব্দুল লতিফ কাজীর সঙ্গে বিউটির বিয়ে হয়। তাদের সংসারে ১১ বছরের মেয়ে ও চার বছরের ছেলে আছে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে চলছিল পারিবারিক কলহ। এরই জেরে মধ্যরাতে মেয়ের সামনে মা বিউটিকে কুপিয়ে হত‌্যা করে পালিয়ে যান লতিফ। 

Advertisement

রাজবাড়ী সদর থানার ওসি মো. শাহাদাত হোসেন বলেন, পারিবারিক বিরোধের জেরে লতিফ কাজী তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত লতিফ কাজীকে গ্রেফতারে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!