বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। এর আগে, বুধবার গুরুদাসপুর উপজেলা কুমারখালী গ্রামে এবং সিংড়া উপজেলার চকবলরামপুর গ্রামে পৃথক দুইটি অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, বুধবার গুরুদাসপুর উপজেলা কুমারখালী গ্রামে এবং সিংড়া উপজেলার চকবলরামপুর গ্রামে পৃথক দুইটি অভিযান পরিচালনা করে র্যাব-৫ এর একটি দল। এ সময় ছয় গুড় ব্যবসায়ীকে মোট দুই লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে গুরুদাসপুরের মেসার্স ভাই ভাই ট্রেডার্সের মালিক মো. আব্দুল হান্নান শেখকে এক লাখ ৫০ হাজার টাকা, সিংড়ার সোহেল গুড় ভাণ্ডারের মালিক মো. সোহেল রানাকে ২০ হাজার টাকা, নুরুজ্জামান গুড় ভাণ্ডারের মালিক মো. নুরুজ্জামান ইসলামকে ৩৫ হাজার টাকা, আজহারুল গুড় ভাণ্ডারের মালিক মো. আজহারুল ইসলামকে ২৫ হাজার টাকা, তফিকুল গুড় ভাণ্ডারের মালিক মো. তৌফিকুল ইসলামকে ১৫ হাজার টাকা এবং শাহিন গুড় ভাণ্ডারের মালিক মো. শাহাদাৎ হোসেন শাহিনকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
এসব কারখানা থেকে ১৫ হাজার ৫০০ কেজি ভেজাল গুড় ও ৩৪ হাজার লিটার ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়েছে। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নির্দেশক্রমে জব্দ করা ভেজাল আলামত ধ্বংস করা হয়।