রোববার দুপুরে মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৃলা দেব। এ সময় পচা-বাসি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে মাটিরাঙ্গা মাতৃ ভাণ্ডার, রহমানিয়া বেকারি নিউ ভাই ভাই রেস্তোরাঁসহ তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৃলা দেব জানান, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
.png)