ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ২ ইট ভাটাকে লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ১৪ জানুয়ারি ২০২৩
বগুড়ায় ২ ইট ভাটাকে লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় অবৈধ দুই ইট ভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

শনিবার বিকেলে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিসাকান্দি গ্রামে এ অভিযান পরিচালনা করেন বগুড়ার রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. নূরুল ইসলাম। অভিযানে মেসার্স টপ ব্রিকস এবং মেসার্স এবিএফ ব্রিকস নামে দুইটি ইট ভাটাকে জরিমানা করা হয়।

শাজাহানপুরের সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ইট পোড়ানোর লাইসেন্স, পরিবেশ অধিদফতরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫০ হাজার করে দুইটি ইট ভাটাকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

অভিযানে বগুড়ার পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!