ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় ৩ ইট ভাটাকে জরিমানা

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ১৪ জানুয়ারি ২০২৩
পাবনায় ৩ ইট ভাটাকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার সাঁথিয়ায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করার অপরাধে তিন ইট ভাটার মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে উপজেলার ধুলাউড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী এমএনডি ব্রিকসের মালিক নজরুল ইসলাম এবং এমএসবি ব্রিকসের মালিক বাকিবিল্লাহ এবং অপর একটি ভাটার মালিক সাইফুল ইসলামের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, ভাটার মালিকদেরকে দ্রুত কাঠ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!