[ দেশজুড়ে ]
রাজশাহীতে ৪ মাদক কারবারি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহীর চারঘাট উপজেলার মেরামতপুর ও রাওথা গ্রামে পৃথক অভিযানে চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছে থেকে ৪০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৩৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৫ এর মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চারঘাটের মেরামতপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০০ পিস ট্যাবলেটসহ মো. নাজিম উদ্দিন ও মো. আবু সাঈদ নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে চারঘাট থানার রাওথা দাড়িপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩৫৫ বোতল ফেনসিডিল, দুইটি মোবাইল, তিনটি সিমকার্ডসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. আকবর আলী ভুট্টু ও মো. শাহাবুল ইসলাম।
.png)
গ্রেফতারকৃত চার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে চারঘাট থানায় দুইটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!