ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এক মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩২, ২০ জানুয়ারি ২০২৩
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এক মুসল্লির মৃত্যু
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে এসে মফিজুল ইসলাম নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে মারা যান তিনি। ৭৫ বছর বয়সী মফিজুল বরগুনার আব্দুল আলীম রানার ছেলে। 

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম। 

তিনি জানান, বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন মফিজুল। পরে রাত ৩টার দিকে তিনি মারা যান। ময়দানে তার জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

তিনি আরো জানান, বৃহস্পতিবার বাদ আসর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। এ সময় আম বয়ান করেন পাকিস্তানের হারুন কুরেশী। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!