উপস্থিত মুসল্লিরা জানান, অজ্ঞাত ওই ব্যক্তি প্রথম কাতারে নামাজ পড়ার সময় হঠাৎ করে তিনি মেঝেতে পড়ে যান। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিহত মুসল্লির নাম-পরিচয় শনাক্ত করতে না পারায় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। লাশটি এখনো হাসপাতাল মর্গে আছে।
.png)