[ দেশজুড়ে ]
শ্রীমঙ্গলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
ফাইল ছবি
শীতে কাবু হয়ে উঠেছে পর্যটন ও চায়ের রাজ্য মৌলভীবাজার। গত কয়েক দিন থেকে হিমেল হাওয়ার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
জেলার শ্রীমঙ্গলে এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকালে শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড করা হয় ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী কর্মকর্তা মো. আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!