বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত মো. রাসেল শাহ।
তিনি বলেন, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে তাপমাত্রা ওঠানামা করছে। গতকাল সূর্যের দেখা মিললেও বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে বইছে হিমেল বাতাস। তবে খানিকটা দিনের তাপমাত্রা বৃদ্ধি পেলেও রাতে শীত বৃদ্ধি পাচ্ছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মানুষজন বাজারের প্রয়োজনীয় কাজকর্ম সেরে বাড়ি ফিরে যাচ্ছে।
.png)
এদিকে শৈত্যপ্রবাহের কারণে ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। একদিকে কাজে সংকট দেখা দিয়েছে, অন্যদিকে কনকনে ঠাণ্ডায় মাঠে-ঘাটে শ্রম দিতে গিয়ে চরম কষ্ট পোহাতে হচ্ছে। পর্যাপ্ত কাজ না মেলায় অনেকেই খাবার জোগাড় করতে না পেরে পরিবার নিয়ে কষ্টে দিন পার করছেন।