ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

১৯ বছর আগে মাকে হত্যা, ফকির সেজেও হলো না রক্ষা 

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৪, ২০ জানুয়ারি ২০২৩
১৯ বছর আগে মাকে হত্যা, ফকির সেজেও হলো না রক্ষা 
গ্রেফতারকৃত দিপু সরকার

৩৫ বছরের দিপু সরকার। ১৯ বছর আগে নিজের মাকে হত্যা করে পালিয়ে যান তিনি। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়। ঐ মামলায় দিপু সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এরপর থেকেই বিভিন্ন মাজার ও আখড়ায় ফকির সেজে থাকতেন তিনি। তবুও হয়নি শেষ রক্ষা।

বৃহস্পতিবার রাতে বাঘাসুরা ফতেহগাজি মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে হবিগঞ্জের মাধবপুর থানার পুলিশ। গ্রেফতার দিপু মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের রাজমোহন গোস্বামীর ছেলে।

জানা যায়, ২০০৪ সালে ১০ নম্বর ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর এলাকায় নিজের মা রওশন বালা সরকারকে হত্যা করেন দিপু। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করা হয়। মামলার রায়ে আদালত দিপু সরকারকে যাবজ্জীবন সাজা দেয়। এরপর থেকেই দিপু সরকার ফকির সেজে বিভিন্ন মাজার ও আখড়ায় পালিয়ে থাকতে শুরু করে। কিন্তু হয়নি শেষ রক্ষা। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে হবিগঞ্জের মাধবপুর থানার পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!