গত ১৭ ও ১৩ জানুয়ারি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ও পাচকাহনিয়া গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত কিশোর জসিম শেখ (১৮) টুঙ্গিপাড়া উপজেলার পাচকাহনিয়া গ্রামের ঠান্ডা শেখের ছেলে।
.png)
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন মামলার বরাতে জানান, প্রায় দেড় মাস আগে ধানের চারা তুলতে গিয়ে পরিচয় হয় তাদের। পরে অভিযুক্ত জসিম শেখ কিশোরীর মোবাইল নম্বর নেয়। নিয়মিত মোবাইলে কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৩ জানুয়ারি বিকেলে ওই কিশোরীকে গোপালপুরের একটা ঘেরে ডেকে নেয়। পরে রাত ৮টার দিকে কিশোরীকে ধর্ষণ করে জসিম।
পরে গত ১৭ জানুয়ারি দুপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে তার মায়ের অজান্তে বাড়ি থেকে আবারো ডেকে নিয়ে যায় জসিম। ওইদিন রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাচকাহনিয়া গ্রামের নির্মাণাধীন একটা বাড়ির সামনে নিয়ে কিশোরীকে আবারো ধর্ষণ করেন। রাত ১১টার দিকে কিশোরী বাড়িতে এসে সব ঘটনা পরিবারের সদস্যদের জানান।
পাটগাতী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নরোত্তম দাসকে মেয়ের পরিবার বিষয়টি জানালে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন তিনি।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন আরো জানান, কিশোরীর মা বুধবার রাতে থানায় মামলা করার পর রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জসিম শেখ পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার গ্রেফতারকৃত জসিম শেখকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।