[ দেশজুড়ে ]
গণধর্ষণসহ পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
গণধর্ষণসহ পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলার এজহার নামীয় পলাতক আসামি মো. মবিউল ইসলামকে (১৯) গ্রেফতার করেছেন র্যাব-১২ এর মেহেরপুরের গাংনী ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃত মবিউল ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বিল-বোয়ালীয়া গ্রামের মৃত খেজমত আলীর ছেলে।
র্যাব-১২ এর মেহেরপুর সিপিসি’র কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. গোলাম ফারুকের নেতৃত্বে র্যাবের একটি টিম সোমবার (১৬ জানুয়ারি) বিকেলের দিকে গাংনী উপজেলার চেংগারা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। কুষ্টিয়ার দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। মামলার পর থেকেই আসামি মবিউল ইসলাম পলাতক ছিলেন।
.png)
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!