সোমবার দুপুরে র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ভিকটিম শিশুটি বটিয়াঘাটা উপজেলার কড়িয়া গ্রামের বাসিন্দা। ১৩ জানুয়ারি বিকেলে শিশুটি পাশের বাড়িতে খেলা করার জন্য বাসা থেকে বের হয়। এ সময় কামরুল শিশুকে খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে শিশুটিকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়িতে গিয়ে শিশুটি তার মাকে সব ঘটনা খুলে বলে।
.png)
পরবর্তীতে শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বাদী হয়ে শিশুটির পিতা বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, আসামি কামরুল ডুমুরিয়া এলাকায় অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা রোববার রাতে তাকে ডুমুরিয়া এলাকা থেকে গ্রেফতার করেন। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।