ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কর্ণফুলী নদীর তীরে উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ২০ জানুয়ারি ২০২৩
কর্ণফুলী নদীর তীরে উচ্ছেদ অভিযান
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম জেলা প্রশাসন নগরের ফিশারিঘাট এলাকায় নবনির্মিত ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। 

শুক্রবার (২০ জানুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং ও জামিউল হিকমা এ অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসন জানায়, সম্প্রতি ফিশারিঘাট এলাকায় নদীর তীর দখল করে বেশ কয়েকটি কাঁচা-পাকা স্থাপনা নির্মাণ করা হয়। অভিযোগ পেয়ে অভিযানে নামে জেলা প্রশাসন। এরপর আটটি পাকা স্থাপনা এবং দুটি ঝুপড়ি ঘর ভেঙে দেওয়া হয়। এ সময় নদীর তীর দখল করে স্থাপনা নির্মাণকারীদের সতর্ক করা হয়। 

Advertisement

নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং বলেন, নদীর তীরে অবৈধ দখলকারী কাউকে ছাড় নয়। এটি জনগণের সম্পত্তি। পরিবেশগত ভারসাম্য ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা প্রশাসন উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখবে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!