বুধবার দুপুরে মস্তফাপুর কুমার নদে এ অভিযান পরিচালনা করেন সদরের ইউএনও মো. মাইনউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, মস্তফাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলেয়া আকতার, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। দখল সংক্রান্ত একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
.png)
জানা যায়, জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউপির ৫০ নম্বর চতুরপাড়া মৌজার বিআরএস ১ নম্বর খতিয়ানে ৬৩৪ নম্বর দাগের জমি খাল হিসেবে শ্রেণীভুক্ত। তবে এসএ রেকর্ডে এটি কুমার নদী। এই নদীর ওপর পশ্চিম পাশেই রয়েছে ব্রিজ ও পূর্ব পাশে রয়েছে স্লুইচগেট। স্লুইচগেট ও ব্রিজের মাঝখানের বিপুল পরিমাণ জমি শুস্ক মৌসুমে পানি থাকে না তবে বর্ষ মৌসুমে পানিতে নিমজ্জিত থাকে। সেই জমির চারপাশে ২০ থেকে ২৫ ফুট চওড়া বাঁধ দিয়ে মাটি ফেলে স্থানীয় চেয়ারম্যান সোহরাব হোসেন খান দখল করেছেন। পাশে দিয়ে বয়ে গেছে কুমার নদ।
ইউএনও মো. মাইনউদ্দিন বলেন, সরকারি সম্পত্তি কারো দখলের সুযোগ নেই। আমাদের বিষয়টি নজরে আসার পরে জায়গাটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করি। দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।