ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩১, ২৮ ডিসেম্বর ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের মেড্ডা ও ঘাটুরা এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহাম্মেদ।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহাম্মেদ জানান, দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ সরকারি জায়গা বেহাত হয়ে অবৈধ দখলদারদের জিম্মায় ছিল। এসব সরকারি জায়গা উদ্ধারের লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়। মোট ২২০টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে এ অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। এতে সড়ক ও জনপথ বিভাগের মোট ১৭৮ শতাংশ জমি দখল মুক্ত হবে। উচ্ছেদের পর সড়কটি ফোর লেনের জন্য প্রস্তাবনা দেওয়া হবে।

Advertisement

অভিযানে দায়িত্বে থাকা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার গোলাম মোস্তফা মুন্না বলেন, সিলেট-চট্টগ্রাম ফোর লেনের কাজের জন্য এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। অধিকাংশ স্থাপনা দখলদারেরা নিজ দায়িত্বে সরিয়ে নিয়েছেন। যারা অবৈধ স্থাপনা সরাননি সেগুলো সরানো হচ্ছে। শান্তিপূর্ণ ভাবেই এ অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!