ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৯, ১৯ ডিসেম্বর ২০২২
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এক্সকাভেটরের মাধ্যমে এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ অভিযানে সহায়তা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূঞা, হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী রায়হান আকবরসহ পুলিশ সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, শায়েস্তাগঞ্জ থানা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে অবৈধভাবে শতাধিক স্থাপনা গড়ে উঠেছিল। মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে পাকা আধাপাকা ঘরসহ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, অভিযানকালে প্রায় এক একর ৫৬ শতক জমি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!