ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে অবৈধ ৫০ স্থাপনা উচ্ছেদ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৪, ১২ ডিসেম্বর ২০২২
রাজশাহীতে অবৈধ ৫০ স্থাপনা উচ্ছেদ
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ী বাইপাস এলাকার ৫০টি অবৈধভাবে নির্মিত মার্কেট, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা করা হয়। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে পবা উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগ।

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত খড়খড়ী বাইপাস মোড় এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের সহযোগিতায় চলা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজশাহীর পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার।

তিনি বলেন, খড়খড়ী সড়ক বাজার এলাকায় সরকারের এক ইঞ্চি খাস জমিও ছাড় দেওয়া হবে না। অবৈধভাবে দখলে থাকা সরকারের সব জমিই উদ্ধার করা হবে। উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ী সড়কবাজার এলাকার সরকারি খাস জমিতে অবৈধভাবে নির্মিত ৫০টি স্থাপনা ও ভবন উচ্ছেদ করার জন্য স্থানীয় সরকারের পক্ষ থেকে আগেই নোটিশ জারি করা হয়েছিল। 

Advertisement

এ ব্যাপারে এলাকায় মাইকিংও করা হয়েছে। সেখানে একটি খাল অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। সেই খালটি উদ্ধারের জন্য কিছুদিন আগে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভও করেছিলেন। আজ তা দখলমুক্ত করা হলো। এখানে শিগগিরই ছয় লেন সড়কের কাজ শুরু হবে বলেও উল্লেখ করেন এ সহকারী কমিশনার।

এদিকে উচ্ছেদ অভিযানের সময় সড়ক বিভাগ রাজশাহীর উপ-বিভাগীয় প্রকৌশলী শাহ মো. আসিফ, নাহিমুর রহমান, সার্ভেয়ার মিল্লাত হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!