ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৈকতে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ফটোগ্রাফার

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ২১ জানুয়ারি ২০২৩
সৈকতে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ফটোগ্রাফার
ছবি সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটার সৈকতে কুড়িয়ে পান ৪৮ হাজার টাকা। এরপর টাকাগুলো ফেরত দেন হাবিব নামে এক ফটোগ্রাফার।

শুক্রবার বিকেলে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা টাকার প্রকৃত মালিক মো. মিজানুর রহমানের হাতে তুলে দেন। মিজানুর রহমান বগুড়া থেকে কুয়াকাটায় পরিবার নিয়ে ঘুরতে গিয়ে টাকাগুলো হারিয়ে ফেলেছিলেন।

এ বিষয়ে মিজানুর রহমান বলেন, আমি ভেবেছিলাম এ টাকা আর পাবো না। তবে ট্যুরিস্ট পুলিশের মাইকিং শুনে সেখানে গিয়ে দেখি এক ফটোগ্রাফার টাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ঐ ফটোগ্রাফারের সততা দেখে মুগ্ধ হয়েছি।

Advertisement

ফটোগ্রাফার হাবিব জানান, তিনি সৈকতে ছবি তুলতে গিয়ে পেপারে মোড়ানো কিছু টাকা পড়ে থাকতে দেখেন। পরে তিনি টাকাগুলো ট্যুরিস্ট পুলিশের কাছে জমা দেন।

ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোন পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, ঐ পর্যটক সঠিক বর্ণনা দেওয়ায় তাকে টাকাগুলো ফেরত দেওয়া হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!