ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু!

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৯, ২২ জানুয়ারি ২০২৩
মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু!
ছবি: প্রতীকী

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ কোর্ট মসজিদে নামাজরত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) এশার নামাজরত অবস্থায় আব্দুল হেলিম খান পাঠান মাস্টারের মৃত্যু হয়।

মসজিদের মুসল্লি চা দোকানদার মো. হারুন মিয়া জানান, রাত ৭টা ২৫মিনিটে এশার নামাজ শুরু হয়। নামাজের নিয়ত করে প্রথম রাতে দাঁড়ানো অবস্থায় তিনি ঢলে পড়েন। এ সময় পাশে থাকা কয়েকজন মুসল্লি নামাজ ছেড়ে দিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

Advertisement

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কৌশিক পাল জানান, আব্দুল হেলিম খান পাঠানকে হাসপাতালে ৭টা ৪৫মিনিটের দিকে আনা হয়। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন তিনি।

আরো পড়ুন>> এইডস লুকিয়ে বিয়ের চেষ্টা পাত্রের!

মৃত্যুকালে আব্দুল হেলিম খান পাঠানের বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রামের মৃত আজমত আলী খান পাঠানের পুত্র। 

মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, নাত-নাতীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার কিল্লা বোকাইনগর ফাযিল মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!