ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইজতেমায় আরো দুই মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫১, ২১ জানুয়ারি ২০২৩
ইজতেমায় আরো দুই মুসল্লির মৃত্যু
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে তারা মারা যান। এ নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমায় পাঁচজনের মৃত্যু হলো।

দুই মুসল্লি হলেন- ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় মুসল্লি আব্দুল জব্বারের ছেলে ৪৫ বছর বয়সী আব্দুল হান্নান ও রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী ৪৮ বছরের মো. বোরহান।

বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম বলেন, শুক্রবার এশার নামাজের পর জিকির করার সময় হঠাৎ অচেতন হয়ে মারা যান হান্নান। রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বোরহান। সন্ধ্যায় গাইবান্ধার শুকুর মণ্ডলের ছেলে আব্দুল হামিদ মণ্ডল ও ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম মারা যান। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ইজতেমা ময়দানে বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলাম প্রাণ হারান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!