ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
বিশ্ব ইজতেমা

আখেরি মোনাজাত দুপুর ১২টায়

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৮, ২২ জানুয়ারি ২০২৩
আখেরি মোনাজাত দুপুর ১২টায়
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখো মুসল্লি এখন অপেক্ষার প্রহর গুণছেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের জন্য। এতে মুসলিম জাহান ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে প্রার্থনা করা হবে।

রোববার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় তথা শেষপর্ব।  
আখেরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন স্বাদ কান্ধলভী। এর আগে তিনিই হেদায়েতী বয়ান করবেন।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম জানান, রোববার সকালে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মুরুব্বি ও আয়োজক কমিটির ফয়সালা মোতাবেক দুপুর ১২টায় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হবে। হয়তো দুই-চার মিনিট এদিক সেদিক হতে পারে।

এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার সকালে দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা ইজতেমা ময়দানের উদ্দেশ্য আসছেন। ইজতেমা এলাকায় পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকলেও হলেও যাত্রী ও কাঁচামালবাহী যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!