ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়েকে শ্বাসরোধে হত্যা, ব্লেড খেয়ে বাবার আত্মহত্যার চেষ্টা 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৩, ২২ জানুয়ারি ২০২৩
মেয়েকে শ্বাসরোধে হত্যা, ব্লেড খেয়ে বাবার আত্মহত্যার চেষ্টা 
ফাইল ছবি

গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় ৮ বছরের শিশুকন্যাকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। মেয়েকে হত্যার পর ব্লেড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বাবাও। 

শনিবার মহানগরের কাশিমপুর থানাধীন সবুজ কানন এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত তরিকুল ইসলাম দিনাজপুরের নবাবগঞ্জ থানার নন্দনপুর এলাকার বাসিন্দা। 

কাশিমপুর থানার এসআই নাহিদ আল রেজা জানান, কাশিমপুর থানাধীন সবুজ কানন এলাকায় আজিজ মিয়ার বাসায় ভাড়া থাকতেন শিশু তামান্না আক্তারের বাবা-মা। সেখানে থেকে তারা পোশাক কারখানায় চাকরি করতেন। 

Advertisement

শনিবার দুপুরে ভাড়া বাসায় তরিকুল ইসলাম তার মেয়ে তামান্না আক্তারকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। মেয়েকে হত্যার পর তরিকুল ইসলামও ব্লেড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে খবর পেয়ে পুলিশ তরিকুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। তবে কি কারণে এমন ঘটনাটি ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। 

তিনি আরো বলেন,  ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!