[ দেশজুড়ে ]
মাগুরায় তুলা ও ফোমের গোডাউনে আগুন
ফাইল ছবি
মাগুরায় একটি তুলা ও ফোমের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
জানা যায়, শনিবার মধ্যরাতে আগুনের শিখা দেখে পার্শবর্তী ভবন থেকে জনৈক ব্যক্তি চিৎকার শুরু করেন। এ সময় সবাই আতঙ্কে চিৎকার করতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস একটি দল এলাকাবাসীর সহযোগিতায় তা নিয়ন্ত্রণে আনে।
গোডাউনের মালিক বাচ্চু মোল্লা বলেন, কিভাবে আগুন লেগেছে তা জানা নেই। তবে গোডাউনে লক্ষাধিক টাকার মালামাল ছিল।
মাগুরা ফায়ার ব্রিগেডের স্টেশন মাস্টার হাফিজুর রহমান বলেন, সময়মত না পৌঁছাতে পারলে বড় ক্ষতি হয়ে যেত। আশেপাশে কয়েকটি বহুতল ভবন ও মার্কেট রয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় স্বল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!