[ দেশজুড়ে ]
পাগলা মহিষের আক্রমণে প্রাণ গেল নারীর, আহত ২৪
ফাইল ছবি
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটিতে পাগলা মহিষের আক্রমণে হাজেরা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৪ জন।
খবর পেয়ে জেলা প্রাণিসম্পদ অধিদফতর ও পুলিশ প্রশাসন স্থানীয়দের সহযোগিতায় মহিষটিকে মেরে ফেলেছে।
নিহত হাজেরা বেগম লাউহাটি ইউপির তারুটিয়া গ্রামের আজগর আলীর স্ত্রী। রোববার এ ঘটনা ঘটে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, সকাল থেকে একটি পাগলা মহিষ লাউহাটি ইউপির তারুটিয়া গ্রামে জনসাধারণের ওপর আক্রমণ করে। এসময় মহিষটির আক্রমণের শিকার হয়ে অন্তত ২৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বিকেলে ৩টার দিকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাজেরা বেগম। খবর পেয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ও স্থানীয়দের সহযোগিতায় মহিষটিকে মেরে ফেলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!