ক্রিকেট-ভলিবলে চ্যাম্পিয়ন লালমোহন
শীতকালীন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট ও ভলিবলে ছেলেদের খেলায় ভোলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে লালমোহন উপজেলা।
ক্রিকেটে ভোলার রতনপুর মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে লালমোহন উপজেলার আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। রোববার ভোলার গজনবী স্টেডিয়াম মাঠে জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া ভোলার চরআদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে ভলিবলেও চ্যাম্পিয়ন হয় লালমোহন উপজেলার আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের চ্যাম্পিয়ন দুই দল পরবর্তীতে বরিশাল বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।
.png)
অন্যদিকে, মেয়েদের ক্রিকেট খেলায় ভোলা সরকারি স্কুলের সঙ্গে প্রতিযোগিতা করে রানার্স আপ হয় আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়। একক ও দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রানার্স আপ হয় লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। একক ছেলেদের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রানার্স আপ হয় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। দ্বৈত ছেলেদের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রানার্স আপ হয় লালমোহন গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়।