পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত মোছা. কামরুন নাহারের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কাজী বাড়ি এলাকায়।
.png)
মৃতের ফুপাতো ভাই মো. মামুন জানান, কামরুন নাহার সকাল সাড়ে ৮টার দিকে তার মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে। ঝগড়ার একপর্যায়ে নিজের রুমে গিয়ে কীটনাশক পান করে। পরে অচেতন হয়ে পড়লে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।