ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মামীর সঙ্গে পরকীয়া, বিষপানে জীবন দিলেন আরিফ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৪, ২৮ নভেম্বর ২০২২
মামীর সঙ্গে পরকীয়া, বিষপানে জীবন দিলেন আরিফ
ফাইল ছবি

মামীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল আরিফের। সেই প্রেমের জেরে মামীকে বিয়ের সিদ্ধান্ত নেন আরিফ। শনিবার রাত ১টার দিকে মামীর বাড়িতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু বিষপান করে বাড়িতে এসে চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে স্বজনরা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান আরিফ।

ঘটনাটি লক্ষ্মীপুরের। ধারণা করা হচ্ছে, মামীর সঙ্গে পরকীয়ার প্রেমের সম্পর্কের জেরে আরিফ হোসেন নামে যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। মৃত আরিফ লক্ষ্মীপুর সদরের মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের বাসিন্দা লিয়াকত আলীর ছেলে।

মৃত আরিফের বাবা লিয়াকত আলী বলেন, আরিফের সঙ্গে তার মামীর সম্পর্ক ছিল। গত রাতে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এতে রাত ১টার দিকে আরিফ ওই বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু সে বাড়িতে এসে চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়ে। পরে স্বজনরা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন মাহবুব বলেন, পরকীয়ার প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে আরিফ বিষপান করে আত্মহত্যা করেছেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, সকাল পৌনে ১০টার দিকে ওই যুবককে হাসপাতাল ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

চন্দ্রগঞ্জ থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!