ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ৫শ’ ইয়াবাসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ২২ জানুয়ারি ২০২৩
নোয়াখালীতে ৫শ’ ইয়াবাসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সদর উপজেলায় ম্যাজিস্ট্রেটের কর্মচারীর বাসা থেকে ৫শ’ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

গ্রেফতারকৃতরা হলেন,  উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর গ্রামের তাজুল ইসলাম মেম্বার বাড়ির তাজুল ইসলামের ছেলে মো. আব্দুর রহিম (৩৯) ও কাদিরহানিফ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজাপুর গ্রামের শাহরু মেম্বার বাড়ির মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. জলিল হোসেন মালেক ওরফে মানিক (৩২)।  

রোববার বিকেল ৪টার দিকে উপজেলার সরকারি গার্লস ইস্কুলের পশ্চিম পার্শ্বে ম্যাজিস্ট্রেট কর্মচারীর বাসার ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।  

Advertisement

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাজিম উদ্দিন আহমেদ।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার সরকারি গার্লস ইস্কুলের পশ্চিম পার্শ্বে ম্যাজিস্ট্রেট কর্মচারীর বাসার ভেতরে অবৈধভাবে মাদক বিক্রির উদ্দেশ্যে মাদক ব্যবসায়ী অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সেখানে অভিযান চালায়। অভিযানে ৫শ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে আসাামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই বাসায় দীর্ঘদিন যাবত তারা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করতেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!